বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আবদুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে আলেমদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের মহাসচিব, বরেণ্য আলেমে দ্বীন আল্লামা আবদুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার চেয়ারম্যান, সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব এবং গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।

শোক বার্তায় তিনি বলেন, বরকতপুরী সাহেব ছিলেন একজন বিচক্ষণ আলেম। কওমি শিক্ষা বিস্তারে তার অবদান চির স্মরণীয়। কওমি মাদরাসা সনদের স্বীকৃতিসহ কওমি শিক্ষা বিস্তারে তার সকল পদক্ষেপগুলো ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি একজন বিচক্ষণ সহযোগী এবং দরদী রাহবার হারালাম।

আল্লাহ্ তাকে জাঝায়ে রহমাত এনায়েত ফরমান। শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল নছীব করেন।

এদিকে পৃথক এক বার্তায় বেফাকুদ্যিনিয়ার মহা সচিব এবং আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী মাওলানা আবদুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকৃশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আমরা আমাদের এক সাথী ও দীনি রাহবারকে হারালাম আল্লাহ যেন তাকে জান্নাতে অফুরন্ত নিয়ামত দান করেন।

মাওলানা আবদুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে বিশেষ বার্তায় শোক জানিয়েছেন ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া চট্টগ্রামের মহাসচিব ও জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আবদুল হালিম বোখারী।

উত্তরবঙ্গ কওমি শিক্ষাবোর্ড তানজিমের সভাপতি মাওলানা আরশাদ রাহমানীও এক শোক বার্তায় আওয়ার ইসলামকে জানান, আমরা এক অভিভাবক ও আমাদের সাথীকে হারালাম। তার ক্ষতি যেন আল্লাহ পাক অন্য কারো মাধ্যমে পুষিয়ে দেন।

মাওলানা আবদুল বাছিত বরতপুরী ইন্তেকাল, শোকস্তব্ধ সিলেট