বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

অক্সফোর্ডের পর ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ হারালেন সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে অং সান সু চি'র নাম অপসারণ করছেন আয়ারল্যান্ড। দেশটির ডাবলিন শহরের কাউন্সিলররা ভোটের মাধ্যমে খেতাব কেড়ে নেন সুচির। মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা ও তাদের দেশত্যাগে বাধ্য করায় সুচির বিরুদ্ধে এ উদ্যোগ নেন তারা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন বলা হয়, সু চি'কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তাঁর 'ফ্রিডম অব ডাবলিন' পুরস্কার ফিরিয়ে দেন।

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চি'র বিরুদ্ধে; সাম্প্রতিক সহিংসতা এড়াতে ৫ লক্ষেরও বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আয়ারল্যান্ডের সরকারি বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি'কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।

এর আগে নভেম্বরে সু চি'র 'ফ্রিডম অব দি সিটি' খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল।

অক্সফোর্ডের সেন্ট হিউ'স কলেজ, যেখানে সুচি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।

রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘ  দিন ধরে আলোচনা সমালোচনা চললেও এখনো মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেয়নি। বরং তারা নানা সময়ে নানারকম পন্থ অবলম্বন করে সময় ক্ষেপন করে যাচ্ছে।

ওআইসি’র জরুরি সম্মেলনে কেন যাননি সৌদি বাদশা কিংবা যুবরাজ?