বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ নূরানী তালিমুল কুরআন বোর্ড-এর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ বুধবার  নূরানী তালিমুল কুরআন বোর্ড এর তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে ।

রাজধানী ঢাকার  মুহাম্মদপুরের নুরানী টাওয়ারে (২৪বি, ব্লক সি, আদাবর মুহাম্মদপুর ) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, নূরানী তালিমুল কুরআন বোর্ড এর মহাসচিব মাওলানা কারী ইসমাঈল  বেলায়েত হুসাইন।

উক্ত অনুষ্ঠানে নূরানী তালিমুল কুরআন বোর্ড এর পরিচালক ও মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, বোর্ডের যুগ্ন মহাসচিব নুর আহমদ আল ফারুক, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন, পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিকসহ দেশ বরেণ্য ওলামা কেরাম উপস্থিত থাকবেন।

মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাঈন জানান, গত নভেম্বর মাসের ২৫ কারিখে শুরু হয়ে ৩০ নভেম্বর পর‌্যন্ত ৬ দিনব্যাপী এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।  সারা বাংলাদেশে থেকে প্রায় চার’শ কেন্দ্রে  সতেরো হাজার পরিক্ষার্থী নূরানী তালিমুল কুরআন বোর্ডের তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার ফল পেতে ভিসিট করুন-  http://nooraniboard.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ