বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফের কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

স্বর্ণের এই নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার থেকে প্রতি ভরি স্বর্ণ (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪০ হাজার ৪৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৪ হাজার ৭৮৬ টাকা।

আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৯ হাজার ২২২ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৪০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৫ হাজার ৯৫২ টাকায় বিক্রি হচ্ছে।