বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

একমাত্র ইসলামই দিতে পারে মানবতার কাঙ্খিত মুক্তির নিশ্চয়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক উপদেস্টা ও ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান বলেছেন, একমাত্র ইসলামই দিতে পারে মানবতার কাঙ্খিত মুক্তির নিশ্চয়তা।

তাই মানবজাতির অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বিকেলে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আইএবি মিলনায়াতনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী যুব আন্দোলন, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি, মুফতী মানসুর আহমদ সাকীর সভাপত্বিতে আরো সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, কেন্দ্রীয় দফতর সম্পাদক, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আইন বিষয়ক সম্পাদক, এ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, যুব আন্দোলনের কেন্দ্রীয় যুব কল্যান ও কর্মসংস্থান সম্পাদক, শেখ মুহাম্মাদ নুর-উন- নাবী, প্রকাশনা সম্পাদক, এস এম আজিজুল হক, মানবাধিকার সম্পাদক, আব্দুল আহাদ সালমান, উপসম্পাদক, আল আমিন ইশতিয়াক প্রমুখ।

এসএস/