বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

উবার ও পাঠাও বন্ধের দাবিতে সিএনজি চালকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যাপ ভিত্তিক যাত্রী সেবা উবার ও পাঠাও বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশার চালকদের একটি সংগঠন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনের সামনে বিক্ষোভ করে সিএনজি চালকদের এই সংগঠন। দাবি মানা না হলে ধর্মঘটের হুমকিও দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

সংগঠনের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল নিজেদের দাবি উত্থাপন করে বলেন, ‘দাবি মানা না হলে আগামী  ২৭-২৮ ডিসেম্বর ঢাকা ও চট্টগ্রাম নগরীতে ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি মানা না হলে ১৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন শ্রমিকরা।’

বিআরটিএর অনুমোদনহীন উবার, পাঠাওসহ অন্যান্য অ্যাপনির্ভর যানবাহন চলাচল বন্ধ করতে হবে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা অপসারণের দাবি জানিয়েছেন শ্রমিকনেতা দুলাল।

বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মিরপুরের ডেন্টাল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে বিআরটিএ কার্যালয়ের সামনে পৌঁছান। সেখানে তাঁরা দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেন।

অ্যাপভিত্তিক পরিবহন সার্ভিস ‘উবার’ ও ‘পাঠাও’-এর মতো পরিবহন সেবা জনপ্রিয়তা পেতে শুরু করায় ‘ট্রিপ’ কমে গেছে সিএনজিচালিত অটোরিকশার। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিএনজিচালকরা। তাঁদের ভাষ্য, উবার-পাঠাও কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে, যার ফলে সিএনজির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ট্রিপ পাচ্ছেন না সিএনজিচালকরা। এ কারণে দিন শেষে তাঁদের জমার টাকা পর্যন্ত তোলা কষ্টকর হয়ে যাচ্ছে।

এদিকে যাত্রীদের অভিযোগ, সিএনজিচালকরা প্রায় জিম্মি করেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন। তবে বর্তমানে অ্যাপভিত্তিক পরিবহন সার্ভিস ‘উবার’ ও ‘পাঠাও’ জনপ্রিয় হতে শুরু করায় সিএনজির চালকদের সেই সুযোগ এখন অনেকটাই কমে গেছে। যাত্রীদের সুযোগ জিম্মি করার সুযোগ হাতছাড়া হওয়ায় এখন তাদের গাত্রদাহ হচ্ছে।

এসএস/