শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

আপেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ল ইসরায়েলি সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনির একটি ফলের দোকান থেকে আপেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ল ইসরায়েলি এক সেনা। পশ্চিমতীরের হেবরন শহরে এ ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিও ফুটেজেও ওই সেনা কর্মকর্তার চুরির ঘটনা ধরা পড়ে। আপেল চোর কর্মকর্তাকে এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে এক সংঘর্ষে দেখা যায়।

এদিকে ঘটনাটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সেনা সদস্যকে বরখাস্ত করেছে ইসরায়েল।

দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য বা কর্মকর্তার কাছে যে আচরণ প্রত্যাশা করি, এটা তার সঙ্গে বিপরীত। তাকে বরখাস্ত করা হয়েছে এবং নিয়ম অনুসারে সাজা দেয়া হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর দেশটিতে চলছে সংঘর্ষ। এর মধ্যেই ঘটনা এমন ঘটনা।

ফিলিস্তিনের সমস্যা সমাধানে কারজাভির সাত দফা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ