বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চিটাগাংরোড মদীনাতুল উলূম মাদরসার মাহফিল ১৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত জামি‘আ আরাবিয়া মদীনাতুল উলূম মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ১৩ ডিসেম্বর বুধবার বাদ আসর থেকে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, জামি‘আ আরাবিয়া উমেদনগর, হবিগঞ্জ মাদরাসার পরিচালক ও শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফাসসিরে কুরআন, জামি‘আ ফারুকিয়া, খিলগাঁও ঢাকা’র পরিচালক মুফতী আবুল কালাম শরাফতী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রামস্থ আল-জামি‘আতুল আরাবিয়া মুজাহিরুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী মোহাম্মাদ উল্লাহ মুজাফফর, নারায়ণগঞ্জ শিবু মার্কেট সাইজুদ্দিন আনোয়ারুল উলূম মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান কাসেমী, জামি‘আ আরাবিয়া মদীনাতুল উলূম মাদরাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদ হুসাইন প্রমুখ।

জামি‘আ আরাবিয়া মদীনাতুল উলূম মাদরাসার পরিচালক মুফতী জাকারিয়া আল-ফরহাদ এ মহতি মাহফিলে স্ববান্ধবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

[যাতায়াত : ঢাকার যে কোনো জায়গা থেকে চিটাগাংরোড এসে আটি ওয়াপদারোড চুনা ফ্যাক্টরী সংলগ্ন, প্রয়োজনে : ০১৮২১-৮৪৯২৯৭, ০১৭১৬-৩২৭৬৯০]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ