সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

খিন্যিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ২০ ঘর ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরাকানের পোক্ত শহরতলীর খিন্যিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নি দূর্ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে রোহিঙ্গাদের প্রায় ২০টি আশ্রয়স্থল পুড়ে ছাই হয়ে যায়।

সূত্র জানিয়েছে, সকালে আচমকা আগুনের লেলিহান শিখা দেখে ক্যাম্পের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসে। ঘরগুলো পাশাপাশি হওয়ায় একটার পর একটাতে আগুন ধরে যায়। ক্যাম্পের বাসিন্দারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে প্রায় ২০টি ছাউনি একেবারে ভষ্মিভূত হয়। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। ক্ষতিগ্রস্থ রোহিঙ্গারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

সূত্র আরো জানিয়েছে, ২০১২ সালে বার্মিজ বাহিনীর সহিংসতার পর রোহিঙ্গাদের নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে ক্যাম্পবন্দি করে রাখে। খিন্যিপ্রাং ক্যাম্পটিও এমন একটি রোহিঙ্গা ক্যাম্প। এ ক্যাম্পটিতে প্রায় ৫’শ পরিবার বাস করে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের দেখতে এবং সহযোগিতা করতে কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসেনি ।

সূত্র: আরাকান টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ