শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

প্রতিরোধ সংগ্রামই এখন একমাত্র পথ: ফিলিস্তিনিদের প্রতি হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম আজ (বৃহস্পতিবার) বলেছেন, প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই কেবল ফিলিস্তিনিরা বিজয় অর্জন করতে পারবে। ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ খোলা নেই।

তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অবকাশে প্রতিরোধ সংগ্রামী ওলামা পরিষদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদ জানান হিজবুল্লাহর এ নেতা। তিনি বলেন, এতদিন যারা নানা অজুহাতে ফিলিস্তিন ইস্যুতে নিরব ছিল তাদেরকেও এখন এ বিষয়ে সোচ্চার হতে হবে।

হিজবুল্লাহর উপ-মহাসচিব বলেন, হিজবুল্লাহ ১৯৯৩, ১৯৯৬ ও ২০০৬ সালে প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই ইসরাইলের মোকাবিলায় বিজয় অর্জন করেছে। দেশের বাইরেও হিজবুল্লাহ শত্রুদের পরাজিত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, চলতি ২০১৭ সালে ইসলামি ইরানের সহযোগিতায় হিজবুল্লাহ দায়েশ (আইএস)-কে পরাজিত করেছে। দায়েশ হচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ক্রীড়নক।

শেখ নায়িম কাসেম বলেন, ফিলিস্তিনের হামাসও প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। যারাই প্রতিরোধ সংগ্রাম করবে তাদের প্রতি হিজবুল্লাহ সমর্থন দেবে বলে তিনি জানান।

পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ