বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাতার-সৌদিসহ আরব নেতাদের এক টেবিলে দেখা যেতে পারে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কুয়েতে অনুষ্ঠেয় গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) শীর্ষ সম্মেলনে অংশ নেবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক বার্তা বিষয়টি জানিয়েছেন।

কুয়েত সিটিতে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন। এতে কাতারের আমিরকেউ আমন্ত্রণ করা হয়েছে। আর তিনি সেটি গ্রহণ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

সৌদি আরবের নেতৃত্বে কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অবরোধ আরোপের প্রায় ছয় মাস পর তাদের সঙ্গে একই মঞ্চে বসতে যাচ্ছে কাতার।

অবশ্য কাতারের জিসিসি সম্মেলনে অংশ নেয়া নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে ইতোমধ্যে। কারণ বাহরাইনের এক নেতা হুমকি দিয়েছিলেন, কাতার যোগ দিলে তারা সম্মেলনে অংশ নেবেন না তিনি। তবে এ সমস্যা কাটিয়ে উঠা যাবে বলে মনে করছেন আরব নেতারা।

কাতারের রাজধানী দোহায় একটি ফোরামে দেওয়া বক্তব্য উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে শেখ মুহাম্মদ বলেছেন, ‘আগামীকাল (সোমবার) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেব আমি এবং শীর্ষ সম্মেলনে যোগ দেবেন আমির।’

তিনি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে, জিসিসি ব্যবস্থা সচল আছে।’

আরব উপদ্বীপের তেলসমৃদ্ধ ছয় দেশ বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট জিসিসি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর একত্রে সন্ত্রাসে উসকানি ও সমর্থন এবং ইরানকে অবৈধভাবে সাহায্য করার অভিযোগে গত ৫ জুন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। এরপর আরব নেতাদের একসঙ্গে কোনো বৈঠকে দেখা যায়নি।

জিসিসি সম্মেলনে সবাই যোগ দিলে অবরোধের পর এটিই হবে সবার প্রথম সাক্ষাৎ। সবার সাক্ষাৎ হলে কাতার সৌদি কেন্দ্রিক দ্বন্দ্ব মিটতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

কুয়েতি আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ সংকট সমাধানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছেন। কারণ তিনি আশঙ্কা করছেন, এই সংকট জিইয়ে থাকলে জিসিসির রাজনীতি ধসে পড়তে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ