বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদুল আকবার; ফের হামলা হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

দুপুর ২টা নাগাদ হামলাকারীরা স্থান ত্যাগ করার পর মসজিদুল আকবর কমপ্লেক্সের পরিস্থিতি এখন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এসেছে। তবে এলাকার পরিস্থিতি এখনো থমথমে এবং ছাত্র-শিক্ষকরা পুনরায় হামলার আশঙ্কা করছেন।

অন্যদিকে সব বাধাবিপত্তি উপেক্ষা করেই আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। কমপ্লেক্সের বর্তমান কমিটিই বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছে।

কমপ্লেক্সের বর্তমান মহাসচিব আলহাজ মুহিব্বুল্লাহ আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন।

তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আজ দুপুর পর্যন্ত তারা কমপ্লেক্স এলাকায় ছিলো। জোহরের নামাজের সময় তারা মাইক কেড়ে নিয়ে উত্তেজামূলক বক্তৃতা দিচ্ছিলো। জোহরের পর তারা মুসল্লিদের বসার অনুরোধ করে। কিন্তু তাদের ডাকে কেউ সাড়া না দেয়ায় তারা গালিগালাজ করে কমপ্লেক্স এলাকা ত্যাগ করে।’

‘মূলত তারা এসেছিলো নির্বাচন বানচাল করতে। তা করতে না পেরেই তারা ফিরে গেছে। তবে নানা হুমকি  দিয়ে গেছে। এমনকি আমাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে।’ বলেন আলহাজ মুহিব্বুল্লাহ।

তবে হামলাকারীরা বড় ধরনের কোনো ভাংচুর বা মাদরাসার ছাত্র-শিক্ষকদের শারীরিকভাবে কোনো লাঞ্ছনা করে নি বলে তিনি জানান।

মিরপুরে মসজিদুল আকবর কমপ্লেক্স দখলের চেষ্টা, হামলা

মসজিদে আকবর কমপ্লেক্সে হামলা’র নিন্দায় শীর্ষ আলেমরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ