বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাতেব রহ. এর জানাযা পড়ালেন আল্লামা আহমদ শফী; দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী থেকে

দারুল উলূম হাটহাজারীর প্রবীন উস্তাদ, মাওলানা হুসাইন আহমাদ মাদানীর খলীফা হযরত মাওলানা সোলায়মান আরমান (কাতেব সাহেব) রহ. এর নামাযে জানাযা শনিবার রাত ৯টায় দারুল উলূম হাটহাজারীর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অসুস্থ শরীর নিয়েও তার নামাযে জানাযার ইমামতি করেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

জামেয়া হাটহাজারীর সম্মুখ প্রশস্ত মাঠ, শিক্ষাভবনের মাঠ, বাইতুল করিম মসজিদ, নুর মঞ্জিলসহ জামেয়ার ভবনগুলোতে হাজার-হাজার মুসল্লি উপস্থিতি হয়েছিলেন।

জানাযার নামাযের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী, সহকারী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মরহুমের ছেলে মাওলানা ফুরকান আরমান৷

জানাযা শেষে আকাবীরে হাটহাজারীর স্মৃতিধন্য 'মাকবারায়ে হাবীবিতে' মাওলানা সোলায়মান আরমান (কাতেব সাহেব) কে দাফন করা হয়।

কাতেব সাহেব হুজুর নামের পরিচিতি প্রবীন এ মুহাদ্দিস গতকাল শনিবার দুপুর ১২ টায় ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

মাওলানা সুলাইমান আরমান হাটহাজারীর ঐতিহ্যবাহী মেখল গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে ১৯২০ সালে জম্ম গ্রহণ করেন। বাবার নাম মরহুম অছি মিয়া।

আরও জানতে পড়ুন নিচের লেখাগুলো

হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা সুলাইমান আরমানের ইন্তেকাল

তাসুররুন নাজিরিন ও কাতেব সাহেব রহ.

কেমন ছিলেন প্রচার বিমুখ আল্লামা কাতেব রহ.?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ