বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে স্কলারশিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’র ইসলামিক স্টাডিজ সেন্টারে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্কলারশিপসহ মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাচ্ছে দেশ-বিদেশের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক স্টাডিজ সেন্টারে মাস্টার্স ও পিএইচডির স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী-গবেষকদের সব ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।প্রত্যেককে ১৪ হাজার ৫৫৩ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা) করে দেওয়া হবে। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসের খরচও প্রদান করা হবে।

ডিগ্রি সম্পন্ন করে শিক্ষার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে।
আবেদনের শেষ সময়ঃ ৮/১৯ জানুয়ারি, ২০১৮ সাল।

উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৩ সালে স্বতন্ত্র সেন্টার হিসেবে ইসলাম ও মুসলিম বিশ্ব নিয়ে অধ্যয়নের জন্য বিংশ শতাব্দীর অন্যতম চিন্তাশীল আলেম ও ইসলামিক স্কলার সাইয়েদ আবুল হাসান আলী নদভি রহ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক স্টাডিজ সেন্টার’ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিস্তারিত জানতে এখানে দেখুনঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের বিজ্ঞপ্তি

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ