বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

উত্তর কোরিয়ার পরমাণু সাইটে ভূমি ধ্বস, নিহত ২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

উত্তর কোরিয়ায় একটি পরমাণু সাইটে ভয়াবহ ভূমি ধ্বসে কমপক্ষে ২০০ শ্রমিকের মৃত্যু হয়েছে। উত্তর কোরিয়ার অধিকাংশ পরমাণু পরীক্ষা এ ট্যানেলে হতো।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলছে, নতুন ট্যানেল খোড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রথম ভূমি ধ্বসে ১০০ শ্রমিক আটকে পড়ে। তাদের উদ্ধার করতে যেয়ে আরও ১০০ শ্রমিকের মৃত্যু হয়।

তবে স্থানীয় সূত্রগুলো আরও বেশি মৃত্যুর আশঙ্কা করছে।

বারংবার পরমাণু বোমার পরীক্ষার কারণে এ ভূমি ধ্বসের সৃষ্টি হয়েছে বলে আশংকা। এখানে কমপক্ষে ৬টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

দক্ষিণ কোরিয়া ও জাপান এ দুর্ঘটনার ফলে পরমাণু বিক্রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে এবং তাতে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে।

তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বিবৃতি এখনো দেয়া হয় নি।

দক্ষিণ কোরিয়া ও জাপানের গণ মাধ্যমগুলো উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ করেছে। যেখানে উদ্ধার কাজ চলতে দেখা যাচ্ছে।

সূত্র : টেলিগ্রাফ ও দ্য সান