ধর্ম মন্ত্রণালয়ের গঠন করা ১৭১ জনের হজ চিকিৎসকদের সহায়তাকারী দলে এমন সব কর্মকর্তা-কর্মচারী নেওয়া হচ্ছে, যাঁদের অনেকেই এই কাজের উপযোগী নন। তালিকায় ধর্মমন্ত্রী মতিউর রহমানের নির্বাচনী এলাকা ময়মনসিংহের ৩৫ ব্যক্তি হজ চিকিৎসকদের সহায়তা দলে অন্তর্ভুক্ত হয়েছেন, যাঁরা বিভিন্ন পেশায় নিয়োজিত।
ওই দলে আরও রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, মন্ত্রী ও সংস্থার ২৫ জন গাড়িচালক। এ ছাড়া আছেন নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহায়ক, পাম্প অপারেটর, টাইপিস্টসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। প্রথম ও দ্বিতীয় শ্রেণির বৈজ্ঞানিক কর্মকর্তা থেকে শুরু করে কৃষিবিদ ও ফার্মাসিস্টরাও যাচ্ছেন এই দলের সদস্য হয়ে।
সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীদের চিকিৎসকদের সহায়তা করতে এই ১৭১ জন যাওয়া-আসার বিমানভাড়াসহ যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা পাবেন পদ অনুযায়ী ৮ থেকে ১০ লাখ টাকা করে।
নিয়মানুযায়ী সহায়ক দলে ধর্ম মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেবক এবং অফিস সহকারীদের যাওয়ার কথা। মূলত তাঁদের কাজ হচ্ছে অসুস্থ হাজিদের সেবা করা, ময়লা-আবর্জনা পরিষ্কার করাসহ বিভিন্ন কাজে সহায়তা করা। কিন্তু এই দলে যাঁদের নেওয়া হচ্ছে, তাঁদের অনেকেই এসব কাজ করবেন না।
ওই কর্মকর্তা আরও জানান, প্রতিবছরই হজ সহায়ক দল ও গাইড হিসেবে পছন্দের লোকজনকে সৌদি আরবে পাঠানো হয়। তাঁদের অনেকেই হাজিদের সেবা দেন না। সহায়তাকারী হিসেবে যাঁদের পাঠানো হয়, তাঁদের খোঁজ না পাওয়ার অভিযোগও বেশ পুরোনো।
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে হজ চিকিৎসক দলের সদস্যদের তালিকা প্রকাশ করে অফিস আদেশ জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) মো. শরাফত জামান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ২০১৭ হজ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে এবং চিকিৎসক দলকে সহায়তা করতে হজ সহায়ক টিম গঠন করা হয়েছে।
অসুস্থ হাজিদের চিকিৎসা দেওয়ার জন্য ১১৪ জন চিকিৎসক, ৯৭ জন নার্স ও ব্রাদার, ৪৩ ফার্মাসিস্ট ও ১২ টেকনিশিয়ানের টিম সৌদি আরব যাচ্ছেন। তাঁদের সহায়তা করতেই ১৭১ জনের ওই সহায়ক দল গঠন করা হয়।
কারা যাচ্ছেন
তালিকায় ময়মনসিংহের বাসিন্দারা হলেন মন্ত্রীর দপ্তরের কর্মকর্তা (প্রাধিকারপ্রাপ্ত) রাজু জমাদান, সাজ্জাদ হোসেন ও বুলবুল আহমেদ, ময়মনসিং