সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস নামের ওই কারখানাটির বহুতল ভবনে আগুন লাগে।

শ্রমিকরা জানান, রাতে মেডলার অ্যাপারেলস কারখানার আটতলা ভবনটির একটি ফ্লোরে প্রথমে আগুন লাগে। এ সময় রাতের পালার শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। খবর পেয়ে প্রথমে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস, পরে ধামরাই ও আশুলিয়া থেকে আরো চারটি ইউনিট যোগ দেয়। তবে নবীনগর-আবদুল্লাহপুর সড়কে তীব্র যানজটের কারণে সড়কে আটকে পড়ে ফায়ার সার্ভিস, পুলিশসহ উদ্ধারকারী সংস্থার যানবাহন।

এদিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো ছয়টি ইউনিটকে তলব করা হয়েছে। উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ওই গার্মেন্টসে আগুন জ্বলছে। বহুতল ভবনটিতে আটকে পড়ে আছে বহু শ্রমিক। তবে আগুনে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ