বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা ও শিশুসন্তানসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে এম মোরশেদ নামক লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে বাসটি উল্টে গেলে দুর্ঘটনাকবলিত হয়। এ সময় বাসের নিচে আটকে নিহত হন মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার রিপনা বেগম (২৪) ও তার শিশু সন্তান জান্নাতুল ফেরদৌস (৪) এবং গুইমারার হাফছড়ি এলাকার তরিকুল (২০)।

এলাকাবাসী ও সেনাবাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুইমারা ও মানিকছড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ