মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


কওমি স্বীকৃতি জাতীয় সংসদে পাস করতে প্রধানমন্ত্রীকে আল্লামা শফীর চিঠি; যা আছে চিঠিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান প্রদানের বিষয়টি জাতীয় সংসদে পাস করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন আল্লামা আহমদ শফী।

গত ১১ জুন এ চিঠি জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি আলেমগণ।

১১ জুন এ চিঠির আলোকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী দ্রুত কওমি স্বীকৃতি বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

চিঠিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী প্রথমেই কওমি স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিসমূহকে ভিত্তি ধরে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করা হল।’

আপনার এ যুগান্তকারী ঘোষণা দ্বারা একটি শুভ ইতিহাস ও সদকায়ে জারিয়া সূচিত হল। আমরা দুআ করি, মহান আল্লাহ তায়ালা আপনার সদকায়ে জারিয়া কবুল করুনএবং আপনার পিতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনসহ ১৯৭৫ সালে নির্মমভাবে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত করুন।

ইউনিভার্সিটির অনুমোদন ছাড়া স্বতন্ত্র সনদ দেয়ার আহ্বান

চিঠিতে আল্লামা আহমদ শফী কওমি মাদরাসার স্বীকৃতি স্বতন্ত্রভাবে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, (আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ) কমিটি সনদ বিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বলে বিবেচিত হবে। আমরা জানি দারুল উলুম দেওবন্দের বিষয়টিও এরূপ।

দারুল উলুম দেওবন্দ যে সনদ ছাত্রদের প্রদান করে তা গৃহীত হওয়ার জন্য অন্য কোনো প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটির অনুমোদনের প্রয়োজন হয় না। আমাদের দাবি, কওমি মাদরাসার স্বকীয়তা বজায় রাখার জন্য প্রজ্ঞাপনের এ ধারাটি যথোপযুক্ত। সনদ অনুমোদন করাতে আমাদের ছাত্রদের যাতে অন্য কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে না হয় তার প্রতি আপনাà