মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইরানের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৭, জিম্মি ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে সশস্ত্র হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা তাসনিম।

প্রাথমিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের পরাস্ত করা হয়েছে বলে দাবি করে। তবে ইরানের সরকারি সূত্র স্বীকার না করলেও এ ভবনের ওপরের তলায় এখনও সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানা গেছে। সেখানে কমপক্ষে চারজন জিম্মি থাকার খবর পাওয়া গেছে।

ইরানের জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭, জিম্মি ৪পার্লামেন্টের এক সদস্য জানান, ঘটনার সময় তিনি পার্লামেন্টের ভেতরে ছিলেন। এরপর গোলাগুলি শুরু হলে পার্লামেন্টের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় একজন হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা বেষ্টিত ছিল।

বার্তা সংস্থা ফারস জানায়, একজন অস্ত্রধারী আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলি চালায় এবং কয়েকজন আহত হয়। হামলাকারী এই ব্যক্তি আত্মঘাতী ছিল।

আজ বুধবার ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খোমেনির মাজার এবং ইরানের পার্লামেন্টসহ পৃথক তিন জায়গায় সন্ত্রাসী হামলা হওয়ার বলে খবর পাওয়া গেছে। এতে পার্লামেন্ট হামলায় ৭ জন নিহত হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ