মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে হেফাজতে ইসলামের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদে উত্থাপিত আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর প্রতিক্রিয়া প্রকাশ করেছে ঈমান-আক্বীদা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে এবারের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের ব্যাংক আমানতের উপরে আবগারী শুল্ক আরোপ করে অর্থ সংগ্রহকে অন্যায়, গণস্বার্থ বিরোধী এবং লুটপাটের দায় মেটানোর প্রয়াস বলে উল্লেখ করা হয়। হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবারের প্রস্তাবিত বাজেট থেকে ব্যাংক আমানতের উপর থেকে আবগারি শুল্ক প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

আজ (৫ জুন) সোমবার বিকেলে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেটের উপর সংগঠনটির মতামত প্রকাশ করেন।

বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, তিনি নাকি জীবনের শ্রেষ্ঠ বাজেট দিয়েছেন। অথচ বাস্তবে দেশের মধ্যবিত্ত ও গরীব মানুষের দিক থেকে এটা তাদের জন্য সবচেয়ে কষ্টকর বাজেট। কারণ এই বাজেট কাজ পাবার সুবিধা, সম্ভাবনাগুলোকে ছেটে ফেলার বাজেট। আমরা মনে করি জাতির দীর্ঘমেয়াদে উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও ধর্ম বিষয়ে সর্বাধিক ব্যয় বরাদ্দ পাওয়ার অগ্রাধিকার রাখে। কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করলাম, স্বাস্থ্য খাতে ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দ ছিল ৬ হাজার ২৩৫ কোটি টাকা, মোট বাজেট বরাদ্দের ৫ দশমিক ৬ শতাংশ। এবার ৭ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট উন্নয়ন বরাদ্দের ৫ দশমিক ২ শতাংশ। গতবারের চাইতে দশমিক চার শতাংশ কম। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সামগ্রিক ব্যয় শতাংশে কমেছে। এই বিভাগে সামগ্রিক ব্যয় প্রস্তাব করা হয়েছে মোট বরাদ্দের ৫ দশমিক ৭৮ শতাংশ। অথচ সংশোধিত বাজেটে তা ছিল ৬ দশমিক ৮৪ শতাংশ। এখানে বরাদ্দ প্রায় এক শতাংশ কমেছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বরাদ্দ সবচেয়ে বেশী কমেছে। গত ২০১৬-১৭ অর্থবছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১ হাজার ৮৫০ কোটি টাকা। তবে এবারে এই মন্ত্রণালয়ের বাজেট ৭৩১ কোটি টাকা কমিয়ে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১১৯ কোটি টাকা।

আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী বলেন, প