মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মা ও মেয়েকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। পূর্ব শক্রুতার জের ধরে এ কাজ করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার ভোর রাতে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে বক্তারপুর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল ফোনটি চুরির জের ধরে এলাকার তিন বখাটের সঙ্গে মোহাম্মদ আলীর ঝগড়া হয়।

এর জের ধরে বখাটেরা মোহাম্মদ আলীর বাড়িতে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে প্রবেশ করে এবং মোহাম্মদ আলীর মেয়ে গৃহবধূ রোজিনা বেগমকে (২০) হাত-পা বেঁধে  ধর্ষণের চেষ্টা করে।

এ সময় গৃহবধু রোজিনার মা মিনু বেগম চিৎকার দিলে বখাটেরা মা ও মেয়েকে কুপিয়ে জখম করে বাড়িতে থাকা ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ধর্ষণ জাতীয় বিনোদনে পরিণত হয়েছে: এরশাদ