মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

ফলে যুব সমাজ চরিত্রহীন, নেশাগ্রস্ত, মাদকাশক্ত ও লম্পটে পরিণত হচ্ছে। এসব লম্পটদের হাতে দেশের অনেক মা-বোনরা ইজ্জত-আব্রু হারিয়ে আত্ম হত্যার পথ পর্যন্ত বেছে নিতে দ্বিধা করছে না।

এমতাবস্থায় নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে ইসলামী সমাজ গঠনে যুবকদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ইসলাম থেকে দূরে সরে কখনো সুস্থ সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে না। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে ইসলামের সুশীতল ছায়াতলে সকলকে ফিরিয়ে আনতে হবে।

View photo in message১৮ মে বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কুড়িগ্রাম পৌর হল মিলনায়তনে ১ম জেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক, মুফতী আবদুল হান্নান কাসেমী, সদর থানা সভাপতি আদম আলী, যুব আন্দোলন জেলা যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব মাওলানা আশিকুর রহমান, ছাত্রনেতা শরীফুজ্জামান সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সামিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার সভাপতি মোর্শেদ শফিকুন্নবী বায়জীদসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে হাফেজ মাওলানা আব্দুল মমিনকে সভাপতি, মাওলানা রেজাউল করীমকে সহ-সভপতি ও মাওলানা আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়৷

এদিকে পীর সাহেব চরমোনাই জামালপুর জেলা শ্রমিকনেতা আব্দুল হককে নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। ইসলামিী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ