বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি স্বীকৃতি বাস্তবায়ন কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক পদে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ সরকার স্বীকৃত কওমি শিক্ষা সনদের মান বাস্তবায়ন কমিটির সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর পরীক্ষা উপকমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের পদে পরিবর্তন করা হয়েছে।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের পদে নিয়োগ পেয়েছন বাংলাদেশে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড  বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ। এর আগে এ দয়িত্বে ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামসুল হক

রোববার রাতে একাধিক সূত্র আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষণার পর ১৬ এপ্রিল স্বীকৃতি বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে গঠন করা হয় পরীক্ষা উপ কমিটি। কমিটির প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ পান মাওলানা শামসুল হক। তবে নিয়োগ পাওয়ার এক মাসের মাথায় তার শারীরিক অসুস্থতার কারণে এ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

গতকাল শনিবার (১৩ মে) আল-হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সদস্য মুফতি রুহুল আমীন, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব ও আল-হাইয়াতুল উলয়ার সদস্য  মাওলানা আবদুল কুদ্দুসের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ