বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাশের দাবিতে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রংপুর মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ ৫৮ জন শিক্ষার্থীকে পাশ করিয়ে দেয়ার দাবিতে আজ মঙ্গলবার কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা ফেল করে।

রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহা অভিযোগ করেন, তারাসহ ২১২ জন শিক্ষার্থী এবার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফল ঘোষণার সময় প্রথমে তাদের পাস দেখানো হয়। তবে পরে আবার তারাসহ ৫৮ জন শিক্ষার্থীকে ফেল দেখানো হয়। পাস দেখানো হয়েছে ১৪৪ জন শিক্ষার্থীকে।

চাকরির দাবিতে ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বিশেষ কর্মকর্তা’ পদে ছাত্রলীগের ১২ জন

তারা বলেন, ‘আমরা পাস করেছিলাম। কিন্তু এখন আমাদের ফেল দেখানো হচ্ছে। সে কারণে আমাদের ফলাফল সংশোধন না করা পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবো।’ দাবি মানা না হলে তারা সবাই নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতি দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনিমেষ মজুমদারের সঙ্গে কথা বলতে তার চেম্বারে গেলে তিনি সাংবাদিকদের জানান, এ প্রসঙ্গে কোনও কথা বলতে চান না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, ‘যারা ফেল করেছে তারা শাখা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে আছে। তারা লেখাপড়া ঠিক মতো না করলে ফেল করবে এটাই স্বাভাবিক। তাছাড়া ফাইনাল পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে হয় বলে আমাদের করণীয় কিছু  নেই।’

এদিকে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কলেজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ