বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

'মারকাযুশ শায়খ আবুল হাসান আলী নদভী রহ.’ এর ঢাকা অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহস্পতিবার দুপুরে মিরপুর মাদরাসা দারুর রাশাদ সংলগ্ন রাশাদ মার্কেটে উচ্চতর ইসলামী দাওয়াহ, গবেষণা ও চিন্তাধারা গঠনমূলক প্রতিষ্ঠান 'মারকাযুশ শায়খ আবুল হাসান আলী নদভী রহ.' এর ঢাকা যোগাযোগ অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিকেলে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন 'মারকাযুশ শায়খ আবুল হাসান আলী নদভী'র চেয়ারম্যান ও মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকার প্রিন্সিপাল শায়খ মাওলানা মুহাম্মদ সালমান।

প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম পরিচালনার ঢাকার আশুলিয়ায় জমি নেয়া হয়েছে। খুব শিগগির সেখানে ভবন নির্মাণ কাজের শুভ সূচনা হবে ইনশাআল্লাহ। সার্বিক যোগাযোগ ও লিয়াজোঁর জন্য ঢাকায় এই অফিস নেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, মাওলানা রিজওয়ানুল হক রাহমানী, মাওলানা আলী মুরতাযা, মাওলানা আব্দুস সালাম, মাওলানা কামালুদ্দীন ফারুকী, হাফেজ মো: সিরাজুল ইসলাম, মো: হাসানুজ্জামান প্রমুখ।

প্রতিষ্ঠানের পরিচালক ও আধ্যাত্মিক সংগঠন 'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের' আমীর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, 'প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে বিংশ শতাব্দীর মুজাদ্দিদ ও মুফাক্কিরে ইসলাম আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর নামে 'মারকাযুশ শায়খ আবুল হাসান আলী নদভী রহ.'। সময়ের ক্রান্তিলগ্নে এই যুগশ্রেষ্ঠ মনীষী মুসলিম উম্মাহর জন্য যে পথ-নির্দেশনা দিয়ে গেছেন, একই সঙ্গে দাওয়াত, তা'লীম, তাযকিয়া, সাহিত্য ও চিন্তা-দর্শনের বিভিন্ন ময়দানে যে সংস্কারমূলক কাজ তিনি আঞ্জাম দিয়ে গেছেন, তার সঙ্গে প্রাচ্য ও প্রতীচ্য পরিচিত থাকলেও দুর্ভাগ্যজনকভাবে তাঁর প্রতিবেশি দেশের অধিবাসী হয়েও আমরা অনেকটাই অপরিচিত। তাই এই মহান মনীষীর সংস্কারমূলক মিশনের চিন্তা-চেতনাকে এতদাঞ্চলে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজন, যেখান থেকে একই সঙ্গে দাওয়াতী, ইসলাহী, ইলমী ও গবেষণামূলক কাজ চলতে পারে। এ লক্ষ্যে দেশে-বিদেশে এ ধারার বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশেষ করে সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর জন্মভিটা রাইবেরেলীর তাকিয়ায় 'মারকাযুল ইমাম আবুল হাসান আলী নদভী রহ.' নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার অনুকরণেই আমাদের 'মারকাযুশ শায়খ আবুল হাসান আলী নদভী রহ.'।

বাংলায় অনূদিত সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর বইয়ের তালিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ