বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঝড়ে নৌকাডুবি, দুই মাদরাসা ছাত্রসহ পাঁচজন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় মাদরাসা পড়ুয়া দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। বর্তমানে দমকল বাহিনীর ডুবুরি দল নিখোঁজদের উদ্ধার করতে পদ্মা নদীতে অভিযান চালাচ্ছে।

নিখোঁজ পাঁচজনের মধ্যে চার জনের নাম জানাতে পেরেছে দমকল বাহিনী। তারা হলো- রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার রফিক (৩০), একই এলাকার তানিম (৮), তালাইমারী এলাকার আসাদুল (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকরগাছা এলাকার আহাদ (১০)। অপর এক যুবকের নাম জানা যায়নি।

রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু তানিম ও আহাদ দরগাপাড়া এলাকার একটি মাদরাসার ছাত্র।  রোববার বিকেলে তারা নৌকায় চড়ে দরগাপাড়া এলাকার সামনে পদ্মার ওপারে চরে গিয়েছিল।

সন্ধ্যার একটু আগে আবহাওয়া খারাপ হয়ে উঠলে একটি নৌকা তাদের আনতে গিয়েছিল। ওই  নৌকায় দরগাপাড়া এলাকার রকি (২৮) ও রাশেদ (৩২) নামে দুই ব্যক্তিও ছিলেন। ঝড়ের সময়  নৌকাটি মাঝিসহ ৭ জনকে নিয়ে এপারে ফিরছিল। এক পর্যায়ে তুমুল ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এরপর রকি ও রাশেদ সাঁতরে তীরে উঠলেও দুই শিশুসহ পাাঁচজন নিখোঁজ থাকেন।

-এআরকে

কৌশলে আজানে লাউড স্পিকার নিষিদ্ধ হলো আসামে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ