বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাভারে কথিত জিহাদি বই ও অস্ত্রসহ ৩ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ জিহাদি বইসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৪। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে তাদের নিয়মিত তল্লাশি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের ঝিটকা থেকে রাজধানীর গাবতলীর উদ্দেশে ছেড়ে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ জিহাদি বইসহ বাসের তিন যাত্রীকে আটক করা হয়।

র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল হাকিম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তারা তিনজন জঙ্গি। বর্তমানে তাদের র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

জান্নাতুল বাকিতে মাওলানা আশরাফ আলী রহ. এর দাফন সম্পন্ন

সৌদিতে নাস্তিক ব্লগারের মৃত্যুদণ্ড কার্যকর

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ