মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামী লেখক ফোরামের তৃতীয় কাউন্সিল ২৮ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তৃতীয় কাউন্সিল ও সাধারণ সভা আগামী ২৮ এপ্রিল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সারাদেশ থেকে ফোরামের দুই শতাধিক সদস্য এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

কাউন্সিলে ইসলামী লেখক ফোরামের দুই বছরমেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। গোপন ব্যালটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক- এই চার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও সাহিত্যিক মহিউদ্দিন আকবর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। কমিশনার হিসেবে থাকবেন মাসিক কারেন্ট নিউজের সহকারী সম্পাদক মুহাম্মদ ফয়জুল্লাহ এবং আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

দিনব্যাপী অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটি গঠন ছাড়াও থাকবে মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা। বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেবেন।

ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা সফল করতে সভাপতি মুফতি এনায়েতুল্লাহ ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

কওমির মাস্টার্সের মান নিয়ে কী ভাবছেন ঢাবি’র শিক্ষার্থীরা?

কওমি শিক্ষার্থীদের ফুঁ দিয়ে উড়িয়ে দিই কী করে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ