বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নারী ইউপি সদস্যকে ধর্ষণ: চেয়ারম্যান ও সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rajshahiরাজশাহী জেলার বাঘায় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এক সদস্য নিজ ইউনিয়নের আরেক নারী সদস্যকে ধর্ষণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চেয়ারম্যান ও বিএনপি নেতা জান্নাত আলী (৫০) ও ইউপি সদস্য আলাল উদ্দিনকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। পরে বিকেলে তাদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন নির্যাতিত ওই নারী।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারী ইউপি সদস্যকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চেয়ারম্যান ও সদস্যকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

মামলার এজাহারে নারী সদস্য বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিষদ থেকে সব সদস্য বাড়ি চলে যান। তিনিও বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন সদস্য আলাল উদ্দিন তাকে জানান, চেয়ারম্যানের সঙ্গে জরুরি কথা আছে। পরে তাকে পরিষদের গ্রন্থাগারে নিয়ে যান। এসময় চেয়ারম্যান গ্রন্থাগারের দরজায় বাইরে থেকে তালা দিয়ে দেন। আর ভেতরে আলাল উদ্দিন তাকে ধর্ষণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী ইউপি সদস্যের চিৎকার শুনে তারা পরিষদে ছুটে যান। এরপর চেয়ারম্যানের কাছ থেকে গ্রন্থাগারের চাবি নিয়ে ওই নারীকে সেখান থেকে বের করা হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ