বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বড়হাটে 'অপারেশন ম্যাক্সিমাস' শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরী আবহাওয়ায় স্থগিত হওয়া মৌলভীবাজার শহরের বড়হাটে 'জঙ্গি আস্তানায়' সোয়াটের 'অপারেশন ম্যাক্সিমাস' আবার শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় দফা অভিযানের প্রস্তুতি শুরু করেন। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গুলির শব্দ পাওয়া যায়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ায় ওই অভিযান বন্ধ ঘোষণ করা হয় তবে সেই ঘোষণার ঘণ্টা না পেরুতেই বিকট শব্দে তিনটি বিস্ফোরণ ঘটে জঙ্গি আস্তানার ভেতরে। তখন ফের সক্রিয়া হন অভিযানকারীরা।

মহাসড়কের আধা কিলোমিটারের মধ্যে বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলির ওই ডুপ্লেক্স বাড়ি ঘিরে সকাল সোয়া ৯টার দিকে সোয়াট,  পুলিশ, র‌্যাবকে প্রস্তুত থাকতে দেখা যায়। সেখানে দমকল বাহিনীর পাশাপাশি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সমকালকে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। এরপরও সোয়াটের সদস্যরা সেখানে অবস্থান করছিল। ওই সময় 'জঙ্গি আস্তানার' ভেতরে বিস্ফোরণের শব্দ হলে সোয়াট সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে।

অভিযান চলাকালে পুলিশের এক সদস্য আহত হয়। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি আস্তানার ভিতরে বোমা বিস্ফোরণ ঘটলে 'স্প্লিন্টারের' আঘাতে ওই পুলিশ সদস্য আহত হয়। তবে পরে তারা জানায়, জানালার কাচ ভেঙ্গে তিনি আঘাত পেয়েছেন, তবে তা গুরুতর নয়।

শনিবার সকালে এই 'জঙ্গি আস্তানায়' অভিযান শুরুর পর মনিরুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেছিলেন, 'ভেতরে প্রচুর বিস্ফোরক রয়েছে। অভিযানে সোয়াটের পাশাপাশি বিস্ফোরক বিশেষজ্ঞদের নেওয়া হচ্ছে। অভিযান শেষ হতে বিলম্ব হতে পারে। পরিস্থিতি অত্যন্ত জটিল।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ