বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সুস্থ ছাত্ররাজনীতির জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

noakhali2নোয়াখালী: ২৬-মার্চ সকাল ১০টায় নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ এর উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মদ আবদুল মুকিত এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।

সভাপতি উদ্ভোধনী বক্তব্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতার ৪৬ বছরেও আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ব, আমাদের ব্যক্তি স্বাধীনতা নেই, আমাদের রাজনৈতিক স্বাধীনতা নেই, এখন আবার ভৌগোলিক স্বাধীনতাও হুমকির মধ্যে পড়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ছাত্র সংসদ নির্বাচন না থাকার কারণে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিই কেবল বাড়েনি, শিক্ষার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সরকার-সমর্থক ছাত্রসংগঠনটির বাইরের নেতাকর্মীদের ক্যাম্পাসে থাকাই কঠিন হয়ে পড়ছে, এ অবস্থার উত্তরণ তথা শিক্ষাঙ্গনে সুস্থ ছাত্ররাজনীতি চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।

শাখা সাধারণ-সম্পাদক মুহা. দিদার হোসাইন সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মমিনুল হক, এইচ.এম কাউছার আহমাদ, মাওলানা শাহাদাত হোছাইন, মাওলানা ফিরোজ আলম,আল-আমিন সাইফুল্লাহসহ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ