বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মন্ত্রী-এমপিদের সমালোচনায় ফেসবুক স্ট্যাটাস; ইমাম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imam_volaমন্ত্রী-এমপিদের সমালোচনা ও ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলার লালমোহনে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক উদ্বোধনের পর ওই ইমাম মন্ত্রী এমপিদের নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেন।

রোববার জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন থেকে মো. তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ইমামের নাম বিল্লাল হোসেন (৩৫)। তিনি তজুমদ্দিন উপজেলার ইন্দ্র নারায়নপুর গ্রামের আবদুল মতলব হাওলাদারের ছেলে ও ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা জামে মসজিদের ইমাম।

রোববার টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল আহসান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় বিল্লালকে আসামি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি অসীম সিকদার বলেন, বিল্লাল হোসেন ফেসবুকে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী লেখা পোস্ট করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত শনিবার তিনি ভোলার দুই এমপির ছবিতে কটূক্তি করেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।ে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ