বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজধানীতে ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Shaper bishআওয়ার ইসলাম : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে কোবরা সাপের ১২ পাউন্ড বিষসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত বিষের মূল্য আনুমানিক ১২ কোটি টাকা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আজাদ সোলাইমান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ধানমন্ডির ৮/এ রোডের ৭২ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। আজাদ সোলাইমান সাপারে বিষের ব্যবসা করেন। তার ফ্লাট থেকে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। সাপের বিষ তিনি বিদেশে পাচার করতেন।
উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপের বিষের ব্যবসা করা আইনত দণ্ডনীয়। এর আগেও র‍্যাব-পুলিশের হাতে সাপের বিষসহ কয়েক ব্যবসায়ী গ্রেফতার হয়েছিলেন। এরা বিদেশে সাপের বিষ পাচার করে। সাপের বিষ গবেষণাগারে একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। এ ছাড়াও গুপ্ত হত্যা ও কারো শরীরে সাপের বিষ ঢুকিয়ে হত্যার কাজে আন্তর্জাতিক মাফিয়া সংগঠনগুলি ব্যবহার করে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ