বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বগুড়ায় মাদরাসায় আগুন দেয়ার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_11490" align="alignleft" width="500"]0urislam-agun-copy প্রতীকি ছবি[/caption]

বগুড়ার শেরপুর উপজেলার নলুয়া কবরস্থান হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মানজুরুল ইসলাম বাদি হয়ে দন্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেন। যার নং-২৫। মামলায় কারো নাম উল্লেখ না করা হলেও অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্তকারি কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা এই তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের চিহিৃত করতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দায়ি ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

গত মঙ্গলবার দিনগত রাতে নলুয়া কবরস্থান হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মাদরাসাটির অফিসসহ দুইটি কক্ষ ভস্মিভূত হয়। একইসঙ্গে মাদরাসায় রক্ষিত আলমারি, শোকেস, সোভাসেট, মাইক সেট, ৯০টি কোরআন শরীফসহ বিভিন্ন ধর্মীয় বইপুস্তক, দানে পাওয়া ২০মণ ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তদের দেয়া আগুনে মাদরাসার অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এদিকে বৃহস্পতিবার জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ