মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মস্কোয় হালাল পণ্যের প্রদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

halal2রাশিয়ার রাজধানী মস্কোয় ৬ ফেব্রুয়ারি থেকে হালাল পণ্যের প্রদর্শন শুরু হয়েছে। রাশিয়ার যে সকল খাদ্য কোম্পানি হালাল পণ্য উৎপাদনে সক্রিয় রয়েছে তারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছ।

এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তাদের মাঝে হালাল পণ্য উপস্থাপন হালাল পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং রাশিয়ায় হালাল খাদ্য একটি অবিচ্ছেদ্য অংশ তা প্রমাণ করা।

হালাল পণ্যের প্রদর্শনীর আয়োজক কমিটি সেদেশের মুফতি কাউন্সিল এবং মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের সহায়তায় এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী ১০ম ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

প্রদর্শনী চলাকালীন সময়ে বিশেষজ্ঞ এবং অংশগ্রহণকারীরা একে অপরের সাথে তথ্য আদান-প্রদান দেশীয় ও বিদেশী বাজারের প্রবণতার উপর নিজেদের মতামত প্রদান মুসলিম দেশে হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং হালাল পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার প্রয়োজনীয়তা ওপর আলোচনা করবে।

উল্লেখ্য, বর্তমানে রাশিয়ায় প্রায় ২ কোটি ৮০ লাখ মুসলিম নাগরিক রয়েছে যা সেদেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। -ইকনা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ