বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামি আন্দোলন দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত: মাওলানা রেজাউল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rejaul_haque3ইমদাদ ফয়েজী: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলার মতবিনিময় সভা আজ ৭ ফেব্রুয়ারি বাদ মাগরিব ছাত্র মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও পশ্চিম জেলা সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক বলেন, ইসলামি আন্দোলন দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদত। একা একা ইবাদত করলে সওয়াব কম। সম্মিলিতভাবে করলে সওয়াব বেশি। একা নামায আদায়কারী এক রাকআতে এক রাক'আতের সাওয়াব পায়। জামাতের সাথে আদায় করলে এক রাকা'আতে সাতাইশ রাকা'আতের সাওয়াব পাওয়া যায়। সুতরাং ইসলামি আন্দোলনের কাজ একা করলে সাওয়াব একভাগ আর জামাতবদ্ধভাবে করলে সাওয়াব বেশি। তাই দ্বীনের কাজকে আরো বেগবান করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এম. সোহাইল আহমদ।

উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সেক্রেটারি আশিকুর রহমান জাকারিয়া, পশ্চিম জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাক, পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, জামেয়া মাদানিয়া শাখার বায়তুলমাল সম্পাদক হাফিয মিজানুর রহমান, আতিকুর রহমান রহ. জোনের সভাপতি হাফিয আবু আনাস, অলিউর রহমান, আখাতার, আবুতাহের, খালেদ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ