মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পুড়িয়ে দেয়া হল মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjid_usআওয়ার ইসলাম: ট্রাম্পের শরণার্থীবিরোধী ঘোষণার পর পরই যুক্তরাষ্ট্রের টেক্সাসে ন্যাক্কারজনক ঘটনার জন্ম হলো। সেখানকার একটি মসজিদ আগুনে জ্বালিয়ে দিয়েছে উগ্র খৃস্টান ধর্মাবলম্বীরা।

শনিবার ভোরে 'দ্য ইসলামিক সেন্টার অব ভিক্টোরিয়া' নামের মসজিদটিতে আগুন দেয়া হয়। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খবর এপির।

শুক্রবার সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এই আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের মসজিদটিতে আগুন দেয়ার ঘটনা ঘটল।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে তারা আগুন লাগার কারণ জানাতে পারেনি।

মসজিদ কমিটির সভাপতি শাহিদ হাশমি বলেছেন, 'দাঁড়িয়ে মসজিদটি ধ্বংস হতে দেখা খুব কষ্টের। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে, মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।'

তিনি আরও জানান, কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে খুব দ্রুত তারা কারণ উদঘাটন করতে সক্ষম হবেন।

২০০০ সালে এই মসিজদটি নির্মাণ করা হয়। বেশ কয়েক বছর আগে একবার এটি ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছিল। আর কয়েক দিন আগে এখানে চুরির ঘটনা ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ