ইমদাদ ফয়েজি
সিলেট
দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা জামিল আহমদ বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর হেদায়াতের জন্যে অবর্তীণ করা হয়েছে। যারা এই গ্রন্থ পাঠ করে আমল করবেন তারা অবশ্যই আলোর সন্ধান পাবেন। মুমিন যখন এই গ্রন্থ তেলাওয়াত করেন তখন তার ঈমানী শক্তি বৃদ্ধি পেতে থাকে।
তিনি আরোও বলেন, ঈমানের পরই নামাজের স্থান। তাই নামাজ ব্যতিত কেউ প্রকৃত মুমিন হতে পারেনা। একনিষ্টতার সাথে, খুশু-খুজুর মাধ্যমে সালাত আদায় করতে পারলে সেই নামাজই পরকালে কাজে আসবে। লোক দেখানো ইবাদাত পরিহার করে মহানবী সা. এর তরিকা অনুযায়ী আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদাত বন্দেগীর বিকল্প নেই।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দু’ দিনব্যাপী বিশ্বসেরা হাফিজ-ক্বারীদের তেলাওয়াত ও তাফসীরুল কুরআন সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বৃহস্পতিবার বাদ জুহর থেকে মাহফিল শুরু হয়। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী,মাওলানা মুজিবুর রহমান, মুফতি ওলিউর রহমান, মাওলানা আহমদ হোসাইন।
বয়ান পেশ করেন, শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা হাম্মাদ গাজিনগরী, মাওলানা মাসুক আহমদ সালামি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মুখলিসুর রহমান প্রমুখ।
সমিতির সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সুহাইব আহমদ, মাওলানা আশিকুর রহমান, হাফিজ আব্দুস সামাদ ও মাওলানা শহীদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট সিটিকর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর তাওফিকুল হাদী, ২নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব রাজিক মিয়া, মুফতি বুরহান উদ্দীন, আল খলিল কোরআন শিক্ষাবোর্ডের সেক্রেটারী ক্বারী মাওলানা হেলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, আলহাজ্ব নাদির খান, প্রফেসর শাহ আলম, প্রফেসর মাহমুà¦