বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বৈশ্বিক সমস্যা সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina6আওয়ার ইসলাম: আজ সোমবার রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বৈশ্বিক সমস্যা সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশের পুলিশ বাহিনী তা প্রতিরোধ ও নির্মূলে বীরত্বের সঙ্গে কাজ করছে। তাদের এ অবদান জাতি চিরদিন স্মরণ করবে।'

প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সাল থেকে ২১ জন পুলিশ সদস্য জঙ্গিগোষ্ঠী ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে জীবন দিয়েছেন। এই বীর পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করছি।

বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ, বীরত্বপূর্ণ কাজের জন্য পদক বিতরণ ও পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর-এর উদ্বোধন করবেন শেখ হাসিনা। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য 'জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার'।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবার ২৬ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ৪১ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ