মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আশ্রয় নিতে এসে বরিশালে চার রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga27আওয়ার ইসলাম: বরিশালে আশ্রয় নিতে এসেছিলেন ৪ রোহিঙ্গা। আচরণ সন্দেহ হওয়ায় তাদে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে নগরীর আমতলা মোড়ে সন্দেহজনকভাবে তারা ঘোরাফেরা করলে কোতয়ালী মডেল থানার টহল পুলিশ তাদের আটক করে।

দিনভর জিজ্ঞাসাবাদ শেষে মিয়ানমারের নাগরিক নিশ্চিত হয়ে পুলিশ রাতে বিষয়টি গণমাধ্যমকে জানায়।

আটককৃতরা হলেন, সৈয়দ হোসেন, তার ছেলে হোসেন আহাম্মদ এবং দুই মেয়ে ইয়াসমিন ও আমিনা। তারা সবাই মিয়ানমারের মংডু থানার নাগপুর এলাকার বাসিন্দা।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, মিয়ানমারে চলমান দাঙ্গার কারণে সেখান থেকে প্রাণভয়ে তারা অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে। আশ্রয়ের সন্ধানে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক চারজনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ