রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

টঙ্গীতে ইজতেমা মাঠে এক মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema_groundআওয়ার ইসলাম: টঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হবে কাল। এ উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই মুসল্লিরা আসছেন সারা দেশ থেকে। তবে এর আগেই এক মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেল।

বৃহস্পতিবার সকালে  ফজলুল হক (৫৬) নামের এক মুসল্লি মারা গেছেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

ইজতেমা মাঠের মুরুব্বি মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজতেমার ১০ নম্বর খিত্তায় অবস্থানকারী ওই মুসল্লি সকালে পানি আনতে যান। তিনি ফিরে আসার পর অসুস্থ হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

বাদ জোহর ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান মুরব্বি গিয়াস উদ্দিন।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার থেকে। দেশের ১৭ জেলার মুসল্লিরা এতে অংশ নেবেন বলে আশা করছে ইজতেমা কর্তৃপক্ষ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ