সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১০ ফাল্গুন ১৪৩২ ।। ৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না’  পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে নিবিড়ভাবে তদারকি করা হবে: বিমানমন্ত্রী ঈদুল ফিতরে ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ! জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ দেশজুড়ে ২৩৩ টন ইফতার বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইমাম ও মুয়াজ্জিনকে মারধরের দাবিতে ভারতীয় ভিডিও প্রচার! ছয় সিটির প্রশাসক হলেন বিএনপির ৬ নেতা ‘ঢাকার সমস্যা সমাধানে প্রয়োজন নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা’   সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ

ছেলেদের সঙ্গেই সাঁতার কাটতে হবে মুসলিম মেয়েদের: আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

satar_schoolআওয়ার ইসলাম: সুইজারল্যান্ডে ছেলেদের সঙ্গেই মুসলিম মেয়েদের সাঁতার শিখতে হবে। এটি বাধ্যতামূলক করে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত-ইসিএইচআর। খবর বিবিসি

'সহশিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তির' যুক্তি দিয়ে রায় নিজেদের পক্ষে নেয় সুইজারল্যান্ড। এতে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হলেও ধর্মীয় স্বাধীনতা লংঘনের পর্যায়ে পড়ে না বলে রায়ে মন্তব্য করেছেন বিচারকরা।

তুর্কি বংশোদ্ভূত দুই সুইস নাগরিক বাসেল শহরে তাদের কিশোরী মেয়েদের ছেলেদের সঙ্গে সাঁতার শিখতে দিতে অস্বীকৃতি জানিয়ে মামলাটি দায়ের করেছিলেন।

ওই সময় শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বয়োসন্ধিতে পৌঁছলে মেয়েরা একসঙ্গে ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে বাধ্য নয়। তবে ওই সময় তাদের বয়স ওই পর্যায়ে ছিল না।

দীর্ঘ বিতর্কের পর ২০১০ সালে 'সন্তানের প্রতি দায়িত্ব পালন না করায়' ওই মুসলিম মেয়েদের বাবা-মাকে যৌথভাবে ১৪০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছিল।

তারা ওই সিদ্ধান্তকে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটসের নবম অনুচ্ছেদ চিন্তা, নীতিবোধ ও ধর্মীয় স্বাধীনতার লংঘন বলে মন্তব্য করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ