মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

সাংবাদিকদের সঙ্গে কথা বলায় রোহিঙ্গার শিরশ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

myanmar_armyআওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলার কারণে হত্যা করা হলো এক রোহিঙ্গা মুসলিমকে।

শুক্রবার নাফ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ৪১ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ, যাতে মাথার অংশটুকু ছিলো না।

এর আগে বুধবার মিয়ানমারের সাংবাদিকদের একটি দল রাখাইন পরিদর্শনের নজিরবিহীন সুযোগ পায়।

বিবিসি জানতে পেরেছে ওই দিন সেই সাংবাদিক দলটির কাছে রাখাইনের ভয়াবহ পরিস্থিতি ও সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে কথা বলেছিলেন ওই ব্যক্তি।

মিয়ানমারের রাখাইন প্রদেশ মুসলিম অধ্যুষিত এবং তারা জাতিগত নিপীড়নের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে খুন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনেছে।

তবে সেনাবাহিনীর তরফ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

ইতোমধ্যেই হাজার হাজার রোহিঙ্গা মুসলিম জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সূত্র: বিবিসি