মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

নাসিক ফলাফল; পাল্লা ভারি আইভীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasik_5আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সিটির ভোট গণনা চলছে। সদ্য পাওয়া সংবাদ মতে এখনো এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী।

১৭৪ টি কেন্দ্রে ৪ লাখ ৭৪ হাজার ৯৩১জন ভোটার। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে গণমাধ্যমে নারায়ণগঞ্জবাসীর সন্তুষ্টি প্রকাশ করেছে।

আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের চেয়ে অর্ধেক ভোটে এগিয়ে আছেন।

এদিকে নাসিকের অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহও আশানুরুপ ভোট পেয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, ৫নং কেন্দ্রে ৮৬৪ ভোট এবং ২৭ নং কেন্দ্র ১২৬৫ ভোট পেয়ে কেন্দ্র দুটিতে জয় পেয়েছে হাতপাখা। 

দলীয় প্রতীকে এই সিটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে অনিয়ম ও সহিংসতার আশংকা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে মূল দুই প্রতিদ্বন্দ্বীই সন্তোষ প্রকাশ করেছেন।

প্রাপ্ত ভোট
ডা. সেলিনা হায়াৎ আইভী এ পর্যন্ত পেয়েছেন ১৭৬৮২৬ ভোট।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ৯৬৬৭৪।

মুফতি মাসুম বিল্লাহ পেয়েছেন ১৩৭৩৯ ভোট।

মুফতি ইজহারুল ইসলাম হক ১৬ কেন্দ্রে পেয়েছেন ৮৭ ভোট।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ