বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ন্যায় প্রতিষ্ঠার জন্য ছাত্রদলকে আন্দোলনের আহবান মঈনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moinআওয়ার ইসলাম: স্বাধীনতার আদর্শ পুনরুদ্ধারের জন্য নতুন করে যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। রোববার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মঈন খান বলেন, দেশে ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকাল থেকে দেশকে মুক্ত করতে হলে আমাদের কাজ করতে হবে। সুতরাং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ছাত্রদলকে আন্দোলন-সংগ্রাম করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের ফেরত পাওয়ার আশায় এবং তারা যেখানে, যে অবস্থায় থাকুক, আল্লাহপাক তার নিজ রহমত দ্বারা আমাদের মাঝে ফিরিয়ে দেবেন, সেই প্রত্যাশায় এ মিলাদ ও দোয়া মাহফিল।

তিনি আরো বলেন, ১৯৯১ সালে ছাত্রদলের গৌবরময় ভূমিকার জন্যই বিএনপি ক্ষমতায় গিয়েছিল। সেই ৯১’র ন্যায় ছাত্রদলকে আজকে আবারও ভূমিকা রাখতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, বর্তমান দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ