মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

দারুল উলুম করাচিতে দাফনের ইচ্ছা করেছিলেন জামশেদ: তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taqi_usmani

আবিদ আনজুম: সঙ্গীত শিল্পী ও দাঈ জুনায়েদ জামশেদ দারুল উলুম করাচিতে সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী মুহতামিম আল্লামা মুফতি তাকি উসমানি।

তিনি বলেন, জুনায়েদ জামশেদের ইচ্ছা অনুযায়ী তাকে দারুল উলুম করাচিতেই দাফন করা হবে। এ জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।

পাকিস্তানের সরকারি টিভির সঙ্গে এক কথোপকথনে মুফতি তাকি উসমানি বলেন, জুনায়েদ জামশেদ অভিজাত এবং হাসিখুশি দিলের ব্যক্তি ছিলেন। জীবনে শেষ পর্যন্ত মানুষের কাছে ইসলাম প্রচারের কাজে লিপ্ত ছিলেন।

তাকি উসমানি বলেন, জুনায়েদ জামশেদের ইন্তেকাল পুরো মুসলিম দুনিয়াকে মর্মাহত করেছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পাকিস্তানের পিআইএর একটি বিমান বিধ্বস্তে স্ত্রীসহ নিহত হন জুনায়েদ জামশেদ। গত শুক্রবার তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো লাশের ডিএনএ ও অন্যান্য কাজ সম্পন্ন হয়নি।

সূত্র: কুদরত ডটকম উর্দু

আরআর

জামশেদের লাশ এখনো শনাক্ত হয়নি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ