বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ফেরাতে সফল কিন্তু ইয়াবা ফেরাতে ব্যর্থ কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kader-siddiqueআওয়ার ইসলাম: মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে প্রবেশে বাধা দিতে সক্ষম হলেও বর্তমান সরকার ইয়াবার চালা ফেরাতে কেন ব্যর্থ প্রশ্ন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে সুশাসন নেই, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। রাজনীতি হয়ে পড়েছে পরিবারতান্ত্রিক। পুলিশ প্রশাসনের বেপরোয়া আচরণে মনে হচ্ছে তারাই দেশ পরিচালনা করছে। অথচ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য। যেখানে একজন রিকশা ওয়ালার ছেলে উপযুক্ত হলে দেশের প্রেসিডেন্ট হবে। তাদেরকে আমি আমার গামছা মার্কা ধরার জন্য আহ্বান জানাই।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক মো. বাবুল দেওয়ানের সভাপিতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার (খোকা) বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুগ্ন-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা প্রমুখ।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ