বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মানিক সাহা হত্যায় ৯ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

image-9886আওয়ার ইসলাম: খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক।

বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দু'জনকে বেকসুর খালাস দেন ট্রাইব্যুনাল। মানিক সাহা খুন হওয়ার এক যুগ পর এই মামলার রায় ঘোষণা করা হলো।

এর আগে গত সোমবার আলোচিত এই হত্যা ও বিস্ফোরক মামলার রায়ের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন ওরফে নু্রুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম হোসেন ওরফে বোমারু আকরাম, আলী আকবর শিকদার, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বিল্লাল বেপারী, মিঠুন, সাকা ওরফে সাখাওয়াত হোসেন ও সরো ওরফে সরোয়ার হোসেন। রায় ঘোষণার সময় সুমন, বুলবুল, আকরাম হোসেন ও আলী আকবর আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচজন পলাতক রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ