রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

কাশ্মীর সীমান্তে গোপন সুড়ঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tunnelআওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আন্তর্জাতিক রেখা বরাবর মঙ্গলবার ৩০ ফুট লম্বা ও ১০ ফুট গভীর একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ওই সুড়ঙ্গের পথে জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ঘাঁটিতে ঢুকে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে ভারত। খবর এনডিটিভির।

সুড়ঙ্গটি এমনভাবে বানানো হয়েছে যাতে শুধু ভারতীয় সেনা ক্যাম্পই নয়, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ওই সুড়ঙ্গ ধরে ঢুকে পড়া যায় ভারতের সীমানায়ও।

নাগরোটায় পাক জঙ্গিদের সাম্প্রতিক হামলার পর তন্নতন্ন তল্লাশি চালিয়ে মঙ্গলবার আগাছা দিয়ে ঢাকা এ সুড়ঙ্গটির হদিশ পায় বিএসএফ জওয়ানরা।

বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা বলেন, সাম্বা সেক্টরের চাম্বলিয়ালে আমরা ওই সুড়ঙ্গটির হদিশ পেয়েছি।

ওই সুড়ঙ্গ পথে প্রচুর পাক জঙ্গি ভারতে ঢুকে পড়েছে বলে আমাদের সন্দেহ। আমরা এখন ওই সুড়ঙ্গটি বুঝিয়ে দেয়ার কাজে নেমেছি।

এর আগে ২০১২ সালে একই সেক্টরে ভেন্টিলেশন পাইপসহ ৪০০ মিটার এবং ২০০৯ সালে আখনূর সেক্টরেও টানেলের সন্ধান পায় ভারত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ